বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সিকিউরিটিজ ডাইরেক্ট লিস্টিং সংক্রান্ত নতুন বিধিমালা প্রকাশ করেছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ডাইরেক্ট লিস্টিং অব সিকিউরিটিজ অন দ্য স্টক এক্সচেঞ্জ) রুলস, ২০২৬ শীর্ষক বিধিমালাটি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়।
সোমবার (১৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিএসইসির নির্বাহী পরিচালক মো. আবুল কালাম।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পুঁজিবাজার এবং বিনিয়োগকারীদের সুবিধার জন্য নতুন এ বিধিমালা কার্যকর করা হয়। গেজেটে প্রকাশিত এই সংশোধনীর বিস্তারিত বিএসইসির অফিসিয়াল ওয়েবসাইটের (www.sec.gov.bd) সিকিউরিটিজ লজ’ মেনুর সিকিউরিটিজ লজ, রুলস, রেগুলেশনস’ সাব মেনুতে পাওয়া যাবে।
সংশ্লিষ্ট সংবাদ: ডিএসই
১৯ অক্টোবর ২০২৬
১৯ অক্টোবর ২০২৬
১৯ অক্টোবর ২০২৬
