যাদবপুর ৮বি-তে উদ্বোধন হল সিপিএমের বার্ষিক বুক স্টল। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বাম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়, অভিনেতা সব্যসাচী চক্রবর্তী, নাট্যব্যক্তিত্ব কমল চট্টোপাধ্যায়, সুদীপ সেনগুপ্ত-সহ অন্যান্য নেতৃত্বের উপস্থিতিতে শুরু হল এই বুক স্টল। যাদবপুর-১ ও যাদবপুর-২ এরিয়া কমিটির উদ্যোগে আয়োজিত এই বুক স্টলের উদ্বোধনের দিনই বহু মানুষের জমায়েত দেখা যায়। যাদবপুরে সিপিএমের বুক স্টল উদ্বোধনের বিস্তারিত খবর জানতে দেখুন Ei Samay-এর প্রতিবেদন।
