স্ত্রীকে রীতিমত চোখে হারান বিজয় দেবেরাকোন্ডা। আর সেটাই আরও একবার সকলের সামনে তুলে ধরলেন রশ্মিকা মন্দানা। জানালেন তাঁর পিরিয়ডস হলে কীভাবে আগলে রাখেন অভিনেতা।
রশ্মিকা মন্দানা জানালেন তাঁদের বাড়িতে কখনও পিরিয়ডস নিয়ে আলোচনা হয় না। বরং কিছু না বলার পরেও সবটুকু বুঝে যান বিজয়। মাসের এই কটাদিন তিনি স্ত্রীর যারপরনাই খেয়াল রাখেন, হাত, পা টিপে দেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে রশ্মিকা বলেন, "ও বোঝে, জানে আমি কোথা থেকে আসছি, আমি কখন কেমন ফিল করছি। আমি এমনিতে খুবই ভোকাল। আমার কোনও কারণে মন খারাপ হলে, আমি ওকে সেটা বলি। বলি, শোনো আমার কদিনের মধ্যেই আমার পিরিয়ডস শুরু হতে চলেছে, আমি চাই তুমি আমার সঙ্গে থাকো। এভাবে ওকে আগে থেকে একটু আভাস দিয়ে রাখি।"
এই বিষয়ে তাঁর আরও সংযোজন, "ও তো আমার ইউটেরাস বের করে আনতে পারবে না। কিন্তু ও আমায় ভাল রাখার চেষ্টা করে যায়। আমি জানি ও আছে। আমার পেট টিপে দেয়। হাত, পা টিপে দেয়। তুমি একজন পুরুষের থেকে এর থেকে বেশি কী প্রত্যাশা করো?"
প্রসঙ্গত, সম্প্রতি 'কফি উইথ করণ' সিজন ৯ -এ এসে বিজয় দেবেরাকোন্ডা জানান তিনি প্রথমে ইতালিতে রশ্মিকাকে প্রপোজ করার কথা ভেবেছিলেন। কিন্তু সঠিক আংটি না পাওয়ার কারণে হয়নি। শেষ পর্যন্ত বিয়ের আগে, সঙ্গীতের অনুষ্ঠানের দিন প্রপোজ করেন। কেন? শুধু এই কারণেই যাতে রশ্মিকা কখনও এই অনুভূতির থেকে বঞ্চিত না হন।
প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সাতপাকে বাঁধা পড়েন বিজয় এবং রশ্মিকা। উদয়পুরে বসেছিল তাঁদের বিবাহবাসর। ২০১৮ সালে তাঁরা প্রথমবার একসঙ্গে কাজ করেন। সেই থেকে জল্পনা শুরু হয় তাঁদের প্রেমের। যদিও তাঁরা বরাবরই নিজেদের ভাল বন্ধু হিসেবে পরিচয় দিয়ে এসেছেন। শেষ পর্যন্ত বিয়ের আগে নিজেদের সম্পর্ককে স্বীকৃতি দেন।
https://youtu.be/ixVZIaFsQVc?si=uLiG7w5caYIZ0IL0
