সমঝোতা অনুযায়ী, ২০২৬ সালের শেষ দিন পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইটে এক সেট গলফ সরঞ্জাম বিনা খরচে নিতে পারবেন যাত্রীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
Published : 14 Oct 2026, 12:23 AM
Updated : 14 Oct 2026, 12:23 AM
প্রচার কার্যক্রম ও করপোরেট সেবায় পারস্পরিক সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক সই করেছে টার্কিশ এয়ারলাইনস ও গলফহাউস।
সোমবার ঢাকায় গলফহাউসের প্রধান কার্যালয়ে এ সমঝোতা স্মারক সই হয় বলে প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এর আওতায় গলফহাউস তাদের বিভিন্ন উদ্যোগের মাধ্যমে টার্কিশ এয়ারলাইনসের সেবার প্রচার করবে। এর ফলে গলফহাউসের পাঠক, গ্রাহক ও অংশীদারদের কাছে পৌঁছানোর সুযোগ পাবে বিমান সংস্থাটি।
অনুষ্ঠানে টার্কিশ এয়ারলাইনসের ঢাকার মহাব্যবস্থাপক ইসলাম গুরে ও মার্কেটিং অফিসার এজাজ কাদরি এবং গলফহাউসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এ এম এম নজরুল হোসেন ও পরিচালক (অপারেশনস) কে এম বদিউজ্জামান উপস্থিত ছিলেন।
