‘সম্প্রীতির বন্ধনে শিক্ষক সমাজ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির উপজেলা শাখার নেতৃবৃন্দ।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭টায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তাঁরা। এ সময় সনাতন ধর্মাবলম্বী ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন শিক্ষক সমিতির নেতারা।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি রানা আচার্য, সহসভাপতি মোহিত দেবনাথ, সাধারণ সম্পাদক মো. ফয়জুল হক, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, অর্থ সম্পাদক মোর্শেদ আলম মো. মিজান ও দপ্তর সম্পাদক নির্মল চন্দ্র দাস।
এ ছাড়া উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক শুক্লা দাস, পম্পা রানী তালুকদার, ক্লিনটন তালুকদার বাপ্পু, অলক দাস, নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষক কুহিনূর মিয়া, সামন্ত কুমার দাস, রিপন পাল ও দীপক গোস্বামীসহ শিক্ষক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।
শিক্ষক সমিতির এ উদ্যোগকে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক বন্ধন সুদৃঢ় করার ইতিবাচক প্রয়াস হিসেবে দেখা হচ্ছে।
