লিওনেল মেসির পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম প্রীতি ম্যাচের প্রতিপক্ষ কে?
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১০:২৪ এএম
আপডেট: ১৭ অক্টোবর ২০২৬, ১০:২৪ এএম
ছবি: সংগৃহীত
-->একটি যুগের সমাপ্তি। এবার নতুন শুরুর অপেক্ষা। লিওনেল মেসিকে ছাড়াই মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আসন্ন ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ উরুগুয়ে ও কোস্টারিকা। এই দুই ম্যাচ দিয়েই শুরু হবে নতুন পথচলা।
আগামী ১৩ নভেম্বর বুয়েনস আইরেসে রিও দে লা প্লাতার ঐতিহ্যবাহী ডার্বিতে উরুগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ‘টিওয়াইসি স্পোর্টস’-এর তথ্য অনুযায়ী, ম্যাচটি লা বোম্বোনেরায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দ্বিতীয় প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে কোস্টারিকার বিপক্ষে। ১৭ নভেম্বর কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে এই ম্যাচটি মাঠে গড়াবে। এর আগে নিজেদের সবশেষ সফরে কর্দোবায় বলিভিয়ার বিপক্ষে জয় পেয়েছিল আর্জেন্টিনা।
আরও পড়ুন
আর্জেন্টিনা জাতীয় দলের এই প্রীতি ম্যাচগুলো অফিশিয়ালি ‘মেসি-পরবর্তী যুগ’-এর সূচনা করবে। মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে জাতীয় দলের হয়ে নিজের অধ্যায়ের সমাপ্তি টেনেছেন মেসি।
অন্যদিকে, আসন্ন এই ট্রেনিং ক্যাম্পেই কোচ লিওনেল স্কালোনির চুক্তি নবায়নের বিষয়ে অগ্রগতি হতে পারে। বেনিনের বিপক্ষে ওই ম্যাচের পর সংবাদ সম্মেলনে স্কালোনি ইঙ্গিত দিয়েছিলেন, ‘সবকিছু ঠিকঠাক থাকলে আমি কোচ হিসেবে চালিয়ে যাব।’
ক্রিশ্চিয়ান ‘কুটি’ রোমেরোকে নতুন অধিনায়ক করে নামা স্কালোনি ২০২৭ সালের মার্চে শুরু হতে যাওয়া বিশ্বকাপ বাছাইপর্বের আগে দলের বিভিন্ন কম্বিনেশন ও একাদশ ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবেন এই দুই ম্যাচে।
পাপ্পু/
আরও পড়ুন
লা লিগা সভাপতির পদত্যাগ দাবি রিয়াল মাদ্রিদের
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ এএম
ছবি: সংগৃহীত
-->রেফারিদের নিয়ে বিতর্ক নতুন নয়। অভিযোগ-পাল্টা অভিযোগে উত্তপ্ত স্প্যানিশ ফুটবল। রেফারিদের সমালোচনায় রিয়াল মাদ্রিদের কৌশলকে নাৎসি জার্মানির প্রচারণার সঙ্গে তুলনা করেছেন লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস। জবাবে তার অবিলম্বে পদত্যাগ দাবি করেছে রিয়াল মাদ্রিদ।
শুক্রবার (১৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া দীর্ঘ পোস্টে রিয়াল মাদ্রিদের তীব্র সমালোচনা করেন তেবাস। তার অভিযোগ, ক্লাবটির নিজস্ব টেলিভিশন চ্যানেলে নিয়মিতভাবে রেফারিদের বিতর্কিত সিদ্ধান্তগুলো তুলে ধরে। এতে ম্যাচ পরিচালনাকারীদের বিরুদ্ধে সন্দেহ তৈরি হয়।
তেবাসের মতে, এটি একটি পরিকল্পিত কৌশল। তিনি এর সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানির প্রচারমন্ত্রী জোসেফ গোয়েবলসের প্রচারণার কৌশলের তুলনা করেন।
আরও পড়ুন
তেবাস লিখেন, ‘রিয়াল মাদ্রিদের নির্বাহী পদে এমন একটি চক্র আছে যারা সুর মেলায়, আর রিয়াল মাদ্রিদ সামনে থেকে নেতৃত্ব দেয়। তাদের স্ক্রিপ্ট সবসময় একই: নিজেদের পক্ষে যাওয়া সিদ্ধান্তগুলো বেছে নাও, তথাকথিত ক্ষোভগুলোকে বার বার তুলে ধরো, সন্দেহ বৃদ্ধি করো এবং শত্রুদের চিহ্নিত করো। এটি গোয়েবলসের ব্যবহৃত প্রোপাগান্ডা কৌশলের কথা মনে করিয়ে দেয়।’
ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেসের সঙ্গে বছরজুড়ে একাধিকবার বিরোধে জড়ানো তেবাসের এই বক্তব্যের জবাব দিয়েছে রিয়াল মাদ্রিদ।
ক্লাবটি এক বিবৃতিতে জানায়, ‘হাভিয়ের তেবাসের এই পুনরাবৃত্তিমূলক আচরণ তার নিরপেক্ষতা, সম্মান ও আনুগত্যের অভাবকে ফুটিয়ে তোলে, যা তার প্রাতিষ্ঠানিক দায়িত্বের সঙ্গে সম্পূর্ণ অসঙ্গতিপূর্ণ। রিয়াল মাদ্রিদ এবং যারা স্বচ্ছতা ও সংস্কারের দাবি জানাচ্ছে, তাদের ওপর তার এই ক্রমাগত আক্রমণ আমাদের ক্লাবের মতে স্প্যানিশ ফুটবলের জন্য একটি সত্যিকারের অভিশাপ।’
একই সঙ্গে তেবাসের ‘অবিলম্বে পদত্যাগ’ দাবি করেছে রিয়াল।
রেফারিদের সিদ্ধান্ত নিয়ে রিয়াল মাদ্রিদের অভিযোগ অবশ্য নতুন নয়। ক্লাবটির দাবি, গুরুত্বপূর্ণ ম্যাচে তাদের বিপক্ষে নিয়মিত ভুল সিদ্ধান্ত দেওয়া হয়। পর্তুগিজ কোচ হোসে মরিনহোও অতীতে রেফারিং নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।
এর আগেও তেবাসের সঙ্গে বিরোধে জড়িয়েছে রিয়াল। গত সেপ্টেম্বরে আতলেতিকো মাদ্রিদের কাছে ২-১ গোলে হারের পর রেফারিদের সমালোচনা করেছিল ক্লাবটি। তখনও রিয়ালের আচরণের সমালোচনা করেছিলেন লা লিগা সভাপতি। জবাবে তার পদত্যাগ দাবি করেছিল স্প্যানিশ জায়ান্টরা।
পাপ্পু/
আরও পড়ুন
ইসলামবিদ্বেষী স্লোগানের দায়ে স্পেনকে ফিফার জরিমানা
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৯:০৩ এএম
আপডেট: ১৭ অক্টোবর ২০২৬, ০৯:০৫ এএম
ছবি: সংগৃহীত
-->ফুটবল মাঠে ধর্মীয় বিদ্বেষের জায়গা নেই। অথচ গ্যালারি থেকেই উঠেছিল মুসলিমদের উপহাস করে স্লোগান। এবার সেই ঘটনার শাস্তি পেল স্পেন। জরিমানা গুনতে হবে দেশটির ফুটবল ফেডারেশনকে।
চলতি বছরের ৩১ মার্চ বার্সেলোনায় আরসিডিই স্টেডিয়ামে মিসরের বিপক্ষে প্রীতি ম্যাচে এ ঘটনা ঘটে। ম্যাচ চলাকালে স্পেনের সমর্থকদের একাংশ ‘যে লাফাবে না, সে মুসলিম’ বলে স্লোগান দেয়। বিষয়টি নিয়ে স্টেডিয়ামেই প্রতিবাদ জানানো হয়। প্রথমার্ধের বিরতিতে বড় পর্দায় বৈষম্যবিরোধী বার্তা দেখানো হয়। মাইকে সমর্থকদের এমন স্লোগান বন্ধ করার আহ্বানও জানানো হয়।
তবে তাতেও পার পায়নি স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। এ ঘটনায় ফেডারেশনকে ২০ হাজার মার্কিন ডলার জরিমানা করেছে ফিফা। একই সঙ্গে স্পেনের পুরুষ জাতীয় দলের পরবর্তী আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্টেডিয়ামের ১৫ শতাংশ আসন সাধারণ দর্শকদের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন
ফিফার অনুমোদন সাপেক্ষে ওই আসনগুলোতে পরিবার, শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী সংগঠনের সদস্যদের বসার সুযোগ দেওয়া যেতে পারে।
শাস্তি এড়াতে ফিফার কাছে আপিল করেছিল স্প্যানিশ ফুটবল ফেডারেশন। তাদের যুক্তি ছিল, ‘মুসলিম’ শব্দটি ইসলাম ধর্মাবলম্বীদের বোঝাতে ব্যবহৃত একটি স্বীকৃত সাধারণ শব্দ। তবে ফিফার শৃঙ্খলা কমিটি সেই যুক্তি গ্রহণ করেনি।
কমিটির পর্যবেক্ষণে বলা হয়, স্লোগানগুলোতে প্রতিপক্ষ দলকে চিহ্নিত করা এবং তাদের প্রতি বৈষম্যমূলক আচরণের উদ্দেশ্যে ধর্মীয় পরিচয়কে ব্যবহার করা হয়েছে। একজন নিরপেক্ষ পর্যবেক্ষকের বিবেচনায়, ওই পরিস্থিতিতে ‘মুসলিম’ শব্দটির ব্যবহার ছিল বর্জন ও উপহাসের প্রতীক।
ঘটনার পর ক্ষোভ প্রকাশ করেছিলেন স্পেনের তারকা ফুটবলার লামিনে ইয়ামাল। মুসলিম হিসেবে পরিচিত এই ফুটবলার স্লোগানগুলোকে ‘অসহনীয়’ বলে আখ্যা দেন।
ইয়ামাল বলেন, ‘আমি জানি, সব সমর্থক এমন নন। তবে যারা খেলার মাঠে কোনো ধর্মকে এভাবে উপহাস করার জন্য ব্যবহার করেন, তাদের এই আচরণ স্পষ্ট অজ্ঞতা ও বর্ণবাদের বহিঃপ্রকাশ।’
তিনি আরও বলেন, ‘ফুটবল আনন্দ উপভোগ করা ও খেলোয়াড়দের উৎসাহিত করার জায়গা। কারও পরিচয় কিংবা ধর্মীয় বিশ্বাসকে অসম্মান করার জায়গা নয়।’
পাপ্পু/
আরও পড়ুন
টিভিতে আজ
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ এএম
ছবি: সংগৃহীত
-->ক্রিকেট (সরাসরি)
ত্রিদেশীয় সিরিজ
প্রথম ওয়ানডে
বাংলাদেশ-জিম্বাবুয়ে
সন্ধ্যা ৫টা ৩০ মিনিট, স্টার স্পোর্টস
ভারত-ওয়েস্ট ইন্ডিজ
পঞ্চম টি-টোয়েন্টি
সন্ধ্যা ৭টা ৩০ মিনিট, স্টার স্পোর্টস
ফুটবল (সরাসরি)
ইংলিশ প্রিমিয়ার লিগ
এভারটন-চেলসি, সন্ধ্যা ৫টা ৩০ মিনিট
ম্যানসিটি-ইপসউইচ, রাত ৮টা
ব্রেন্টফোর্ড-লিভারপুল, রাত ৮টা
স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি ১
আরও পড়ুন
লা লিগা
রিয়াল বেটিস-বার্সেলোনা, রাত ১০টা ৩০ মিনিট
ভ্যালেন্সিয়া-অ্যাথলেটিক বিলবাও, রাত ১টা
টি স্পোর্টস, ফ্যানকোড
ইতালিয়ান সিরি এ
বলোনা-ইন্টার মিলান, রাত ১০টা
রোমা-জেনোয়া, রাত ১২টা ৪৫ মিনিট
জি৫
বুন্দেসলিগা
শালকে-মেইঞ্জ
সন্ধ্যা ৭টা ৩০ মিনিট
বায়ার্ন মিউনিখ-আরবি লিপজিগ
রাত ১০টা ৩০ মিনিট
ইউনাইট৮ স্পোর্টস ২, জি৫
ফরাসি লিগ ওয়ান
স্ত্রাসবুর্গ-পিএসজি
রাত ৯টা ১৫ মিনিট, ওয়ানফুটবল
পাপ্পু/
আরও পড়ুন
সাদিয়ার ঝড়ো ইনিংসেও জয় অধরা বাংলাদেশের
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ পিএম
আপডেট: ১৬ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পিএম
ছবি: সংগৃহীত
-->অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার কাছে মাত্র ৪ রানে হেরেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার দেওয়া ১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করে টাইগ্রেসরা।
আজ (১৬ অক্টোবর) পাকিস্তানের ইকবাল স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কাকে শক্ত ভিত এনে দেন ওপেনার সঞ্জনা কাভিন্দি। দায়িত্বশীল ও আক্রমণাত্মক ব্যাটিংয়ে মাত্র ৪৪ বলে ৭টি চার ও ২টি ছক্কায় ৬৪ রান করেন তিনি। তার ইনিংসই শ্রীলঙ্কাকে বড় সংগ্রহের পথে এগিয়ে নেয়।
সঞ্জনার পাশাপাশি উমায়াঙ্গনা পিরিসের অপরাজিত ২৮ রানও দলের সংগ্রহ বাড়াতে ভূমিকা রাখে। বিমোকশা বালাসুরিয়ার ২৩ ও নেথমি উপেকশার ২২ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৮ রান তুলে শ্রীলঙ্কা।
আরও পড়ুন
বাংলাদেশের বোলারদের মধ্যে ফারজানা ইয়াছমিন, নিশিতা আক্তার নিশি, জান্নাতুল ফেরদৌস ও আফরিন মিম একটি করে উইকেট শিকার করেন।
১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ৪ রানের মধ্যেই দুই ওপেনার মুমুনা নায়ের ও অচেনা জান্নাত কোনো রান না করেই সাজঘরে ফেরেন।
সেই চাপ সামলে দলকে লড়াইয়ে ফেরান অধিনায়ক সাদিয়া ইসলাম ও সাদিয়া আক্তার। ব্যাট হাতে দুর্দান্ত আক্রমণাত্মক মেজাজে ছিলেন সাদিয়া ইসলাম। মাত্র ৩৬ বলে ৫টি ছক্কা ও ৩টি চারের সাহায্যে ৫৯ রান করেন তিনি। তার ঝড়ো ইনিংসে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে বাংলাদেশ।
অন্য প্রান্তে সাদিয়া আক্তারও ব্যাট হাতে দারুণ অবদান রাখেন। মাত্র ২২ বলে ৩৫ রান করে বাংলাদেশের রান তাড়াকে এগিয়ে নেন তিনি। এ ছাড়া নিশিতা আক্তার নিশির ৩২ রানের ইনিংসও দলকে জয়ের কাছাকাছি নিয়ে যেতে সহায়তা করে।
মাঝের ওভারে বাংলাদেশের ব্যাটাররা রান তোলার গতি ধরে রাখলেও প্রয়োজনীয় লক্ষ্য থেকে শেষ পর্যন্ত পিছিয়ে পড়ে দল। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৪ রানে থামে বাংলাদেশের ইনিংস। ফলে মাত্র ৪ রানের জন্য জয়ের বন্দরে পৌছাতে পারে না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল।
শ্রীলঙ্কার পক্ষে চামুদি প্রবোদা ও চামুদি হেরাথ ২টি করে এবং দানোদ্যা সেওমিনি ১টি উইকেট শিকার করেন।
পাপ্পু/
