শনিবার (২৪ অক্টোবর) রামনগর হিরাহারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। এহিয়াউস সুন্নাহ কমপ্লেক্সের সভাপতি এ.এস.এম. সারোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন মাদ্রাসার সহকারী প্রধান শাইখ কামরুজ্জামান চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মো. মহিউদ্দিন মণ্ডল বকুল এবং দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আলহাজ মোস্তফা কামাল মিলন।
এ ছাড়া উপস্থিত ছিলেন মাদ্রাসার সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, লালঘর এলাকার সভাপতি মো. সাদিক মিয়াসহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ পর্বে পবিত্র কোরআন হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে পাগড়ি প্রদান করা হয়। এ সময় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
সুধী সমাবেশ ও পাগড়ি প্রদান অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
The post দিনাজপুরে এহিয়াউস সুন্নাহ কমপ্লেক্সের সুধী সমাবেশ ও পাগড়ি প্রদান appeared first on ভোরের চেতনা.
