মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আজমাইন হোসেন গণসংযোগ করেছেন।
সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি শ্যামপুর গ্রামের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন।
গণসংযোগকালে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ তাঁর সঙ্গে ছিলেন।
The post শ্যামপুর ইউনিয়নে জামায়াত প্রার্থী আজমাইনের গণসংযোগ appeared first on Meherpur News.
