বাঙালি খাবারের মধ্যে জনপ্রিয় নারিকেলের নাড়ু। যেকোনো উৎসব কিংবা পূজা-পার্বনে মিষ্টিজাতীয় এ খাবার যেন স্বাদের পূর্ণতা এনে দেয়। ছোট-বড় সবার কাছেই পছন্দের খাবার এটি। তবে অনেকেই জানেন না কীভাবে এই নাড়ু ঘরে তৈরি করতে হয়। আসুন একনজরে জেনে নিই রেসিপিটি-
প্রয়োজনীয় উপকরণ
কোড়া নারিকেল ২ কাপ, চিনি ১ কাপ, ঘি ১ টেবিল চামচ, এলাচ ২টি, গুড়া পাউডার ১/২ কাপ, তরল দুধ ১ কাপ, ময়দা ২ চামচ, কাঠবাদাম কুচি ১ চামচ।
যেভাবে তৈরি করবেন
একটি কড়াইতে নারিকেল, দুধ ও চিনি একসঙ্গে প্যানে দিয়ে মাঝারি আঁচে ভাজতে থাকুন। খেয়াল রাখতে হবে যেন মিশ্রণটি বাদামি না হয়ে যায়। এরপর তার সঙ্গে দারুচিনি ও এলাচ গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। মিশ্রণ তৈরি হয়ে গেলে নামিয়ে নিন। এরপর হাতের তালুতে সামান্য ঘি মেখে নিয়ে গোল গোল আকৃতিতে গড়ে নিন।
এবার ঠান্ডা হতে দিন। ঠান্ডা হলে এয়ার টাইট বয়ামে সংরক্ষণ করুন। এটি বেশ কিছুদিন রেখে খাওয়া যাবে।
