ভারতের পশ্চিমবঙ্গের উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপূজার ম-পে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। শনিবার সন্ধ্যায় ঘটে যাওয়া এ ঘটনায় আহত হয়েছে আরও ২৫ জন। তাদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর পূজার আয়োজক কমিটির সদস্যসহ ১২ জনকে আটক করেছে পুলিশ। কলকাতা পুলিশের ভাষ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে গিরিশ পার্ক থানার আওতাধীন সারদা পার্কের চোরবাগান পূজাম-পের বের হওয়ার পথে এ ঘটনা ঘটে। বৃষ্টির মধ্যে দর্শনার্থীদের অতিরিক্ত ভিড়ের কারণে পদদলনের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহতদের উদ্ধার করে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানিয়েছেন, ম-পের প্রবেশ ও বের হওয়ার পথ সরু ছিল। পর্যাপ্ত আলোর ব্যবস্থাও ছিল না বলে অভিযোগ উঠেছে। দুর্ঘটনার পর ম-পে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। ঘটনার কারণ ও নিরাপত্তাব্যবস্থায় কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখছে প্রশাসন।
এদিকে দুর্ঘটনার পর জননিরাপত্তা নিশ্চিত করতে উত্তর ও মধ্য কলকাতার চারটি সড়কের নির্দিষ্ট অংশে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা জারি করা হয়েছে। রবি থেকে মঙ্গলবার পর্যন্ত এ বিধিনিষেধ কার্যকর থাকবে। নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট এলাকাগুলোয় পাঁচ বা তার বেশি মানুষের বেআইনি জমায়েত এবং লাঠি বা শান্তিশৃঙ্খলা বিঘিœত করতে পারেÑ এমন বস্তু বহন নিষিদ্ধ করা হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, সিসিটিভির দৃশ্য পরীক্ষা করে ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা খতিয়ে দেখা হবে। দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। নিহত প্রত্যেকের পরিবারকে ২৫ লাখ রুপি ক্ষতিপূরণ ও পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও নিহত ব্যক্তিদের নিকটাত্মীয়দের দুই লাখ রুপি এবং আহত ব্যক্তিদের ৫০ হাজার রুপি করে সহায়তার কথা জানিয়েছেন।
