কুড়িগ্রামের ফুলবাড়ীতে আসন্ন দুর্গাপূজা নিরাপদ ও উৎসবমুখর করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা আকতার।
সভায় বক্তব্য দেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম, পল্লী বিদ্যুতের ফুলবাড়ী উপজেলা জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আসাদুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজউদ্দৌলা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আখতারুজ্জামান সওদাগর, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মনজুরা বেগম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল, সাবেক সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন সরকার, যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি শামসুজ্জামান হাসু, উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. আব্দুল মালেক, সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান, উপজেলা এনসিপির আহ্বায়ক নাজমুল ফেরদৌস লাভলু এবং উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য ফ্রন্টের সিনিয়র আহ্বায়ক শ্রী বীরেন্দ্রনাথ রায় প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা তাহমিনা শিরীন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী হাসান আলী এবং প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল লতিফ।
সভায় উপজেলার ৭৮টি পূজামণ্ডপের সভাপতি ও সম্পাদকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
