অনন্যা নাট্যগোষ্ঠীর ৫২ বছর পূর্তি এবং নজরুল বর্ষ (২০২৬-২৭) উপলক্ষে চাঁদপুরে মঞ্চস্থ হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ছোটগল্প অবলম্বনে নাটক ‘রাক্ষুসী’।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৬টায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির মঞ্চে নাটকটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনভুক্ত অনন্যা নাট্যগোষ্ঠী আয়োজিত এ প্রদর্শনীতে সহযোগিতা করে চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি।
নাটকটির মঞ্চায়ন শেষে প্রধান অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য দেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা।
প্রখ্যাত নাট্যকার মমতাজউদ্দিন আহমেদের নাট্যরূপে এবং শহীদ পাটোয়ারীর নির্দেশনায় নাটকটি মঞ্চস্থ হয়। এটি অনন্যা নাট্যগোষ্ঠীর ৩৪তম প্রযোজনা এবং ‘রাক্ষুসী’ নাটকের ৪০তম মঞ্চায়ন।
নাটকটিতে অভিনয় করেন ফারজানা আক্তার, মো. আলমগীর হোসেন পাটওয়ারী, শাহরিয়ার আবির, শরীফুল ইসলাম, রুনা আক্তার আশা, আলিফ, মহিমা আক্তার, প্রান্তিক দাস, মো. হানিফ, সাবিত্রী রানী ঘোষ, চন্দন সরকার, শহীদ পাটোয়ারী, মানিক দাস, হৃদয় কর্মকার, জিহাদ, সীমা আক্তার, আখলাকুল ইসলাম লাকু, দীপক ভট্টাচার্য, দুলাল সরকার, মৃণাল সরকার, জয়রাম রায় ও কামরুল ইসলাম প্রমুখ।
নাটকটির মঞ্চ ব্যবস্থাপনায় ছিলেন মোবারক হোসেন শিকদার। আলো নিয়ন্ত্রণে ছিলেন হাবিবুর রহমান পাটওয়ারী (অতিথি) এবং রূপসজ্জায় দায়িত্ব পালন করেন গোবিন্দ মণ্ডল (অতিথি)।
ধ্বনি সংযোজন ও নিয়ন্ত্রণে ছিলেন মামুন হোসেন ও কার্তিক সরকার (অতিথি)। পোশাক পরিকল্পনায় ছিলেন দীপক ভট্টাচার্য, সীমা আক্তার ও ফাতেমাতুজ জোহরা।
সামগ্রিক ব্যবস্থাপনায় ছিলেন জসীম মেহেদী, মো. আলমগীর হোসেন পাটওয়ারী ও মানিক দাস। প্রযোজনা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন মো. হানিফ ও চন্দন সরকার।
প্রযোজনা অধিকর্তা ছিলেন কামরুল ইসলাম। দীর্ঘ ৫২ বছরের নাট্যচর্চা ও সাংস্কৃতিক পথচলার ধারাবাহিকতায় ‘রাক্ষুসী’র এ মঞ্চায়ন অনন্যা নাট্যগোষ্ঠীর প্রযোজনা কার্যক্রমে আরেকটি উল্লেখযোগ্য সংযোজন।
বিআলো/আমিনা