অক্টোবর ২৪, ২০২৬ ৭:০৮ অপরাহ্ণ
অভয়নগরের উপজেলা রেল ক্রসিংয়ের পাশে ৬১ নং রেল ক্রসিং এলাকায় শনিবার (২৪ অক্টোবর) সকাল আটটার দিকে যশোর গামী আন্তঃনগর রুপসা এক্সপ্রেসে কাটা পড়ে অজ্ঞাত নামা বৃদ্ধা (৫৫) এর মৃত্যু হয়েছে।
জানা গেছে, সকাল থেকেই ওই বৃদ্ধা ট্রেনলাইনের উপর বসেছিলেন । পথচারীরা তাকে সরতে বললেও তিনি সরেন নাই। ট্রেনটি নিকটবর্তী চলে আসলেও তাকে কেউ সরাতে পারেনি। রূপসা ট্রেনের ধাক্কায় তার শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়।
রেল ক্রসিংয়ে কর্মরত গেটম্যান পরশ ইসলাম জানান, সকালে যশোর গামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেসে কাটা পড়ে অজ্ঞাতনামা এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
নওয়াপাড়া রেলস্টেশনের স্টেশন মাস্টার মিন্টু কুমার রায় বলেন, আন্তঃনগর রূপসা এক্সপ্রেসে কাটা পড়ে ১ বৃদ্ধার মৃত্যুর সংবাদ তিনি পেয়েছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে এই বৃদ্ধাকে এলাকার কেউই চিনতে পারেন নাই।
খুলনা গেজেট/উউরা
