কালবেলা · general
সন্ধান মিলেছে সুইসাইড নোট লিখে নিখোঁজ জাবি শিক্ষার্থীর
১২/১০/২০২৬

সুইসাইড নোট লিখে নিখোঁজ হওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের নিখোঁজ শিক্ষার্থী মো. মোহাইমিনুল ইসলামকে কুমিল্লার দাউদকান্দিতে পাওয়া গিয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের নিখোঁজ শিক্ষার্থী মো. মোহাইমিনুল ইসলামকে পাওয়া গেছে। তিনি এখন আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে আছেন। দ্রুত সময়ের মধ্যে তাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে আসা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে।
মোহাইমিনুল ইসলামকে খুঁজে বের করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষক এবং মোহাইমিনুল ইসলামের সহপাঠীদেরও তাকে খুঁজে পেতে অব্যাহত প্রচেষ্টার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে।
এর আগে গতকাল সন্ধ্যায় শিক্ষক নিপীড়নের ইঙ্গিত দিয়ে চিঠি লিখে নিখোঁজ হন মোহাইমিনুল ইসলাম। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মূল প্রতিবেদনে যান ↗