কেশবপুরে মৎস্য ঘেরে মুরগির বিষ্টা দেওয়ার চেষ্টা করায় ২ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার গৌরীঘোনা ইউনিয়নের ভেরচী গ্রামে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। জানা গেছে, ওই মাছের ঘেরে খাবার দেওয়ার জন্য ৩২টি ড্রামে করে মুরগির বিষ্ঠা নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে অভিযান চালিয়ে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন তাৎক্ষণিক আদালত পরিচালনা করে ভেরচী গ্রামের মাহবুর রহমানকে ২ হাজার ও জাহিদুল ইসলামকে আড়াই হাজারসহ মোট সাড় ৪ হাজার টাকা জরিমানা করেন। এসময় উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস।