১১৩ রানে অলআউট ভারত।ছবি: সংগৃহীত
Published on
:
1 min read
নিউ জ়িল্যান্ড ‘এ’-র বিরুদ্ধে প্রথম চার দিনের প্রস্তুতি ম্যাচে ব্যাটিং বিপর্যয় ভারতের ‘এ’ দলের। যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, দেবদত্ত পাডিক্কাল, সাই সুদর্শন ও ধ্রুব জুরেল ব্যর্থ। ভারত গুটিয়ে যায় মাত্র ১১৩ রানে। যশ রাঠোর অপরাজিত ৪৪ রান করেন। জবাবে প্রথম দিনের শেষে নিউ জ়িল্যান্ড ‘এ’ দলের রান ৩ উইকেটে ১৩৫। আকিব নবি দু’টি উইকেট নেন।