রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেপ্তার ও ৫৩টি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
তাদের মধ্যে মিরপুর বিভাগ ১৫০ জন, তেজগাঁও বিভাগ ৭৬ জন, মতিঝিল বিভাগ ৬৮ জন, ওয়ারী বিভাগ ৫০ জন, লালবাগ বিভাগ ৪১ জন, রমনা বিভাগ ৩৭ জন, উত্তরা বিভাগ ৩৫ জন, গুলশান বিভাগ ১৮ জন, গোয়েন্দা বিভাগ সাত জন ও সিটিটিসি বিভাগ দুই জনকে গ্রেপ্তার করে।
অভিযানকালে গ্রেপ্তারদের কাছ থেকে ৫৬০ গ্রাম গাঁজা, ৪ হাজার ৩৭৩ পিস ইয়াবা, ৩ গ্রাম হেরোইন, ২০৪ বোতল ফেন্সিডিল, ৯টি মোটরসাইকেল, ২৬টি মোবাইল ফোন, ৪০৫টি সিমকার্ড, ১ হাজার ৫০৫ টাকা, একটি অটোরিকশা ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
