চাঁদপুর: চাঁদপুর নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের ৩ যুগ পূর্তি উপলক্ষে মেহেদি উৎসব প্রতিযোগিতা-২০২৬-এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সহ-সভাপতি নিশাত আক্তার তানিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফাতেমা আক্তারের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাজী মনসুর আলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. রিপন বেপারী সেলিম।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের সাবেক সভাপতি তপন সরকার, অনুপম নাট্য গোষ্ঠীর সাধারণ সম্পাদক গোবিন্দ মন্ডল, বহুবচন আবৃত্তি একাডেমির প্রতিষ্ঠাতা এম আর ইসলাম বাবু এবং মেঘনা ক্রিয়েটরের সাবেক সভাপতি তবিবুর রহমান রিংকু প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এবং আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি এডভোকেট আবুল কালাম সরকার।
বক্তারা বলেন, সুস্থ সংস্কৃতিচর্চা ও সৃজনশীল প্রতিযোগিতা নতুন প্রজন্মের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দীর্ঘদিন ধরে চাঁদপুর নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে শিশু-কিশোর ও তরুণদের প্রতিভা বিকাশে কাজ করে যাচ্ছে। সংগঠনের ৩ যুগ পূর্তি উপলক্ষে মেহেদি উৎসব প্রতিযোগিতার আয়োজন এ ধারাকে আরও সমৃদ্ধ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সভায় সংগঠনের ৩ যুগ পূর্তি উদ্যাপন এবং মেহেদি উৎসব প্রতিযোগিতা-২০২৬ সফলভাবে আয়োজনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি ও করণীয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় অতিথিরা আয়োজনটি সফল করতে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।
ফম/এমএমএ/
