পূর্বাভাস আগেই ছিল। সেই মতোই সপ্তমীতে দিনভর কলকাতা-সহ জেলায় জেলায় চলেছে বিক্ষিপ্ত বৃষ্টি। আজ, রবিবার সপ্তমীর দ্বিতীয় দিনেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আবহাওয়া পরিবর্তনেরও পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবার বিকেল থেকেই আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
একনজরে
সপ্তমীতে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে।
রবিবার সপ্তমীর দ্বিতীয় দিনেও কলকাতা-সহ একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
রবিবার বিকেল থেকেই আবহাওয়ার পরিবর্তন হতে পারে এবং ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমতে পারে।
রবিবার সকালে কলকাতার আকাশ আংশিক মেঘলা রয়েছে।
রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।
দ্বিতীয় সপ্তমীতেও কলকাতায় বৃষ্টির সম্ভাবনা?
রবিবার সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। তবে বিকেলের পর থেকে পরিবর্তন হতে পারে আবহাওয়ার। এমনকী, অষ্টমী থেকে ভোর ও রাতের দিকে ঠান্ডার হালকা আমেজ অনুভূত হতে পারে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.০ ডিগ্রি সেলসিয়াস কম। সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.২ ডিগ্রি সেলসিয়াস কম।
দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
রবিবার বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তবে বিকেলের পর থেকে ধীরে ধীরে কমবে বৃষ্টি। অষ্টমী থেকে মোটের উপর শুষ্কই থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। ফলে পুজোর বাকি দিনগুলিতে নির্বিঘ্নে ঠাকুর দেখতে পাবেন দর্শনার্থীরা।
উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন?
পুজোর বাকি দিনগুলিতে মোটের উপর পরিষ্কার আকাশ ও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে উত্তরবঙ্গে। রবিবার, দার্জিলিং ও কালিম্পংয়ের কিছু এলাকায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। তবে অষ্টমী থেকে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
FAQ
১. প্রশ্ন: রবিবার সপ্তমীর দ্বিতীয় দিনে কি বৃষ্টি হবে?
উত্তর: হ্যাঁ, রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
২. প্রশ্ন: রবিবার কলকাতার আবহাওয়া কেমন থাকবে?
উত্তর: সকালে আকাশ আংশিক মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বিকেলের পর থেকে আবহাওয়ার পরিবর্তন এবং বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে।
৩. প্রশ্ন: রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কত?
উত্তর: রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।
৪. প্রশ্ন: রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা কত থাকবে?
উত্তর: কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.২ ডিগ্রি কম।
৫. প্রশ্ন: অষ্টমী থেকে কলকাতার আবহাওয়া কেমন থাকবে?
উত্তর: অষ্টমী থেকে আবহাওয়া মূলত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। ভোর ও রাতের দিকে হালকা ঠান্ডার আমেজ অনুভূত হতে পারে।