সম্প্রতি ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন হাসপাতালসহ বিভিন্ন এলাকা ও ফুটপাত দখলমুক্ত কাজ সরেজমিনে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনকে এভাবে সাধারণ মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বলেন, ‘এটা আমার মেয়র সাহেব, পরিষ্কার করছে তো?’
প্রধানমন্ত্রী তারেক রহমানের সেই বক্তব্য একটি ফটোকার্ডে শেয়ার করা হয়েছে উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের ফেসবুক পেজে।
বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন হাসপাতালসহ বিভিন্ন এলাকা ও ফুটপাত দখলমুক্তকরণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন সম্প্রতি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। পরিদর্শনকালে প্রধানমন্ত্রী বিভিন্ন প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে সার্বিক খোঁজ খবর নেন। প্রধানমন্ত্রী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনকালে শিক্ষার্থীদের সঙ্গেও কথা বলেন।
এসএনআর
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
