ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সুস্থ আছেন এবং নেতৃত্বের দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন দেশটির বিপ্লবী গার্ড বাহিনীতে সর্বোচ্চ নেতার প্রতিনিধি আবদুল্লাহ হাজি সাদেঘি।
যুদ্ধের কারণে জনসমক্ষে উপস্থিত না হলেও তিনি দায়িত্ব পালন করছেন বলে দাবি করেন এই কর্মকর্তা।
তিনি আরও সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো আগ্রাসন চালানো হলে শত্রুপক্ষকে নজিরবিহীন আঘাত হানা হবে।
যুদ্ধের কারণে মোজতবা খামেনি জনসমক্ষে উপস্থিত হচ্ছেন না বলে উল্লেখ করেন হাজি সাদেঘি। তবে তার দাবি, এতে নেতৃত্বের দায়িত্ব পালনে কোনো ব্যাঘাত ঘটেনি এবং সর্বোচ্চ নেতা সুস্থ আছেন।
সূত্র: আল-জাজিরা
/অ
