“তাদের আমরা গ্রেপ্তার করে থানায় এনে খোঁজ নিচ্ছি, যাচাই বাছাই করছি।”
Published : 24 Oct 2026, 09:43 PM
Updated : 24 Oct 2026, 09:43 PM
রাজধানীতে মিছিলের প্রস্তুতি নেওয়ার আগে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ সন্দেহে ১৯ জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ।
শনিবার সন্ধ্যার পর বায়তুল মোকাররমের উত্তর দিকের আজাদ গলি থেকে তাদের গ্রেপ্তারের কথা বলেন পল্টন থানার ওসি আরিফুর রহমান।
তিনি বলেন, “তাদের আমরা গ্রেপ্তার করে থানায় এনে খোঁজ নিচ্ছি, যাচাই বাছাই করছি। তাদের মধ্যে অধিকাংশই নিষিদ্ধ ছাত্রলীগের।”
তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানাতে পারেননি ওই পুলিশ কর্মকর্তা।
