নোয়াখালীর বেগমগঞ্জে মিজানুর রহমান মিজান (৩২) নামে এক ব্যবসায়ীকে দোকানে ঢুকে গুলি চালিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা।
শনিবার (১৭ অক্টোবর) রাত ১০টার দিকে আমানউল্যাপুর ইউনিয়নের জিনু মার্কেটের নিজ ব্যবসা প্রতিষ্ঠান ‘মিজান স্টোরে’ এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
গুলিবিদ্ধ ব্যবসায়ী মিজানুর রহমান বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাপুর ইউনিয়নের আহাম্মদ উল্যাহর ছেলে। তিনি স্থানীয়ভাবে জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, স্থানীয়রা আহত ব্যবসায়ীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়েছে। কেন এ ঘটনা ঘটলো পুলিশ খতিয়ে দেখছে। পরিবারের লোকজনকে অভিযোগ দিতে বলা হয়েছে।
স্থানীয়রা জানান, গুলিবিদ্ধ ব্যবসায়ী মিজান স্থানীয়ভাবে জামায়াতে ইসলামীর সমর্থক হিসেবে পরিচিত। শনিবার রাতে দোকানে কেনাবেচার সময় স্থানীয় সন্ত্রাসী ‘কানা নিজাম’এর নেতৃত্বে ২০-২৫ জনের একটি সশস্ত্র দল অতর্কিত তার ওপর হামলা চালায়। এসময় কানা নিজামের সহযোগী স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী মিজানুর রহমান পলাশ, কালা শহীদ, তারেক, রায়হান, শাহ আলম, রাজু, ফরহাদ, ফাহাদ, আসিফ, সৈকত, নজরুল, রনি, সাকিব, ফয়সাল ও শাহসহ অজ্ঞাতনামা আরও ১০-১৫ জন উপস্থিত ছিলেন।
বেগমগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু জায়েদ বলেন, একটি গুলি মিজানের বুকের বাম পাশে বিদ্ধ হয়েছে। বেগমগঞ্জ উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়েছেন।
বিজ্ঞাপন
এদিকে ঘটনার পর থেকে পুরো জিনু মার্কেট ও আমানউল্যাপুর এলাকায় আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এরইমধ্যে এ উপজেলায় বেশ কয়েকটি সন্ত্রাসী হামলা ও গুলির ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
ইকবাল হোসেন মজনু/এফএ
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
