প্রকাশিত: ১১:২৭, ২১ অক্টোবর ২০২৬
নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ট্রেনে কাটা পড়ে নিহত যুবকের মরদেহ উদ্ধার করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা
নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে বিপ্লব রায় (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) ভোরে সদর উপজেলার চওড়া ইউনিয়নের গাঠাংটারী এলাকায় রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত বিপ্লব রায় সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের দাড়িহারা গ্রামের বিকাশ চন্দ্র রায়ের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, মঙ্গলবার রাতের কোনো এক সময় ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। ভোরে রেললাইনের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে নিহত যুবকের পরিচয় শনাক্ত করা হয়।
নিহতের বাবা বিকাশ চন্দ্র রায় বলেন, আমার ছেলে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল। চিকিৎসা করে একটু ভালো হয়েছে। মঙ্গলবার সে পূজা দেখতে বের হয়েছিল। কী কারণে এত দূরে এসে সে ট্রেনে কাটা পড়ল তা বুঝতে পারছি না।
সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী জানান, ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তার পরিচয় শনাক্ত হয়েছে।
