আজারবাইজানের রাজধানী বাকুতে এশিয়ায় পারস্পরিক সহযোগিতা ও আস্থা বৃদ্ধিবিষয়ক (সিআইসিএ) সপ্তম শীর্ষ সম্মেলনে ইসরায়েলের প্রেসিডেন্টের বক্তব্যের সময় ওয়াকআউট করেছে বাংলাদেশের প্রতিনিধিদল।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সম্মেলনে ইসরায়েলের প্রেসিডেন্ট বক্তব্য শুরু করলে বাংলাদেশের প্রতিনিধিদল সম্মেলনকক্ষ ত্যাগ করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিরা এসময় ওয়াকআউট করেন।
বাংলাদেশের পাশাপাশি আরও কয়েকটি দেশের প্রতিনিধিরাও সম্মেলনকক্ষ ত্যাগ করেন। ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য বর্জন করে তারা প্রতিবাদ জানান।
বাকুতে অনুষ্ঠিত সিআইসিএর সপ্তম শীর্ষ সম্মেলনে এশিয়ার বিভিন্ন দেশের নেতা ও জ্যেষ্ঠ প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। আঞ্চলিক সহযোগিতা, নিরাপত্তা এবং দেশগুলোর মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে সম্মেলনে আলোচনা হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান এ সব তথ্য জানান।
