স্বস্তিকা মুখার্জি বললেই চোখে ভেসে ওঠে খাঁটি বাঙালিয়ানার ছবি। পানপাতার মতো মুখশ্রী, কাজল টানা ডাগর চোখ আর আভিজাত্যে ভরা উপস্থিতি। দুই বাংলায় সমান জনপ্রিয় এই অভিনেত্রীর সৌন্দর্য সব বয়সীকেই সমানভাবে টানে। শাড়িতে তাঁর সাজ মানেই আলাদা আকর্ষণ। এবার শারদীয় আমেজে লাল শাড়িতে ধরা দিলেন তিনি। ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘পুজোর সাজুগুজু’। চলুন ছবির গল্পে দেখে আসি কেমন সেজেছেন এই টালি সুন্দরী ।









