ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।
বিজ্ঞাপন
গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৪৮, লালবাগে ৬১, ওয়ারীতে ৫৪, মতিঝিলে ৩৫, তেজগাঁওয়ে ৯৩, মিরপুরে ১৪৮, গুলশানে ৩৭, উত্তরায় ৩২, গোয়েন্দা বিভাগ ৯ এবং সিটিটিসি একজনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে ১১ হাজার ৭০১ পিস ইয়াবা, ২ কেজি ৮৫০ গ্রাম গাঁজা, ২ গ্রাম হেরোইন, মাদক বিক্রির নগদ ৪ হাজার ৬৩৬ টাকা, একটি মোটরসাইকেল, পাঁচটি মোবাইল ফোন জব্দ এবং একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
