কালবেলা · general
ইবির ৩৬ শিক্ষার্থী পেলেন ডিনস অ্যাওয়ার্ড
১৪/১০/২০২৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ডিনস অ্যাওয়ার্ড পেয়েছেন ৮টি অনুষদের ৩৬ শিক্ষার্থী। ২০১৯-২০ শিক্ষাবর্ষের বিভিন্ন বিভাগের মেধাবী শিক্ষার্থীদের এ সম্মাননা দেওয়া হয়। বুধবার (১৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান।
এ সময় ৮টি অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অ্যাওয়ার্ড প্রাপ্তদের সনদপত্রও তুলে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ থেকে অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন- আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মোহাম্মদ আল-ফায়েদ ও আলী আহসান মোহাম্মদ জুবাইর, আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মোহাম্মদ জহিরুল ইসলাম এবং দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের নাজমুল ইসলাম। এছাড়াও আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আবদুল্লাহ ইহসান ভূঁইয়ান, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মো. দেলোয়ার হোসাইন, মো. শরীফুল ইসলাম ও নাইমুর রহমানও অ্যাওয়ার্ড পান।
কলা অনুষদ থেকে অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন- আরবি ভাষা ও সাহিত্য বিভাগের মোছা. তানজিলা খাতুন ও মো. হাফিজুল ইসলাম এবং জেবা রহমান।
সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন- লোকপ্রশাসন বিভাগের মো. মুনতাকিম রহমান, অর্থনীতি বিভাগের মো. টগর আলী ও জেসিয়া আক্তার তন্নি এবং ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের মোছা. সিরাজম মনিরা।
আইন অনুষদ থেকে অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন- ল’ অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সাদিয়া, রাফিয়া খাতুন এবং আইন বিভাগের মো. আমজাদ হোসাইন।
ব্যবসায় প্রশাসন অনুষদ থেকে অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন- হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সুমি খাতুন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রত্যয় সানা, সিরাজুল ইসলাম ও অনিন্দ্য সাহা, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ফয়সাল আহমেদ ফাহিম এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের মেহেদী হাসান সিকদার।
বিজ্ঞান অনুষদ থেকে অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন- পরিসংখ্যান বিভাগের মো. মেহেদী হাসান লিমন, মো. মাহামুদুল ইসলাম এবং গণিত বিভাগের আরিফুল ইসলাম।
প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ থেকে অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন- অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের মোছা. মহুয়া রহমান নাইস, জান্নাতুন নাঈম এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. আহসান হাবিব। এছাড়াও ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন সিস্টেম বিভাগের মো. মাহফুজুর রহমান ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের জেরিন খাতুনও এ অ্যাওয়ার্ড পান।
জীববিজ্ঞান অনুষদ থেকে অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন- ফার্মেসি বিভাগের আবদুল্লাহ আল মামুন, বায়োটেকনলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. মেহেদী হাসান, মোছা. সুরাইয়া ইসলাম এবং ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সাজিয়া ফারজানা।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, ২০২২ সালে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব গ্রহণের পর দেশের অন্যান্য পাবলিক ও বিদেশি বিশ্ববিদ্যালয়ের আদলে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ডিনস অ্যাওয়ার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়। এ-সংক্রান্ত প্রস্তাব তৎকালীন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে উপস্থাপন করা হয়। একইসঙ্গে নীতিমালা, আইন ও পুরস্কারের বিভিন্ন ক্যাটাগরির খসড়া দেওয়া হয়। প্রশাসন আন্তরিকতার সঙ্গে প্রস্তাবটি গ্রহণ করায় ২০২২ সাল থেকেই এ পুরস্কারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সেই উদ্যোগ আজকের এই অর্জনে রূপ নিয়েছে।
তিনি আরও বলেন, এ পুরস্কার অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের ওপর নতুন দায়িত্ব অর্পিত হলো। অর্জিত মেধা ও মনন কাজে লাগিয়ে কর্মক্ষেত্রে, দেশ ও দেশের মানুষের সেবায় এবং বিশ্ববিদ্যালয়ের সম্মান সমুন্নত রাখতে শিক্ষার্থীদের ‘অ্যাম্বাসেডর’ হিসেবে ভূমিকা রাখতে হবে।
মূল প্রতিবেদনে যান ↗