Published on
:
1 min read
পোশাকে নানা বিবর্তনের জন্য বরাবরই নজর কেড়েছেন উরফি জাভেদ। বহু বিতর্কও তৈরি হয়েছিল তাঁর রূপ নিয়ে। বছরভর ফ্যাশন নিয়ে নানা কাটাছেঁড়া চলতেই থাকে উরফির জীবনে। ১৫ অক্টোবর জন্মদিন উপলক্ষে নতুন স্টাইল স্টেটমেন্টের ঝলক শেয়ার করেছেন তিনি। এ বার রংবেরঙের মোমবাতি দিয়ে পোশাক তৈরি করেছেন উরফি।
কী ভাবে তৈরি হয়েছে এই মোমবাতির পোশাক? উরফি নিজেই শেয়ার করেছেন সেই পদ্ধতি। বিভিন্ন সময়ে পোশাকের মেকিং ভিডিয়ো শেয়ার করেন। যা মুগ্ধ করে অনুরাগীদেরও। এ বারও তার অন্যথা হলো না। মোমবাতি দিয়েও যে এমন পোশাক তৈরি করা সম্ভব, তা ভেবেই অবাক অনেকে।
জন্মদিন উপলক্ষেই মূলত মোমবাতির পোশাকের ভাবনা। তাই জন্মদিনের জন্য মোমবাতি ড্রেস তৈরির কিছু ঝলক শেয়ার করেছেন ভিডিয়োয়। কালারফুল এই পোশাক তৈরি করতে সকলের সঙ্গে হাত মিলিয়েছেন খোদ উরফিও। জন্মদিনের মোমবাতি ড্রেসের জন্য কমেন্ট বক্সজুড়ে তাঁর ক্রিয়েটিভ ভাবনাও প্রশংসনীয়।
প্রসঙ্গত, মাসদুয়েক আগে অগস্ট মাস নাগাদ মানসিক অবসাদের কথা জানিয়েছিলেন উরফি। ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করে তিনি লিখেছিলেন, ‘গত বছরে আমার ব্যর্থতার কথা বলব। সব সুযোগ এক এক করে হাতছাড়া হচ্ছে। আমি গত কয়েক মাস ধরেই খুব কঠিন সমযের মধ্যে দিয়ে যাচ্ছি।’ সকলেই তাই মনে করছেন, যন্ত্রণার দিনগুলো কাটানোর পরে আবারও রঙিন হয়ে উঠেছে তাঁর জীবন।