স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর চা বাগান এলাকায় অভিযান চালিয়ে ৭ জুয়াড়িকে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে হিলুয়াছড়া চা বাগান থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- সিলেটের এয়ারপোর্ট থানার হিলুয়াছড়া এলাকার শাউন মুন্ডার ছেলে সুবল মুন্ডা (২০), শিটু গঞ্জের জেলে যাদব গঞ্জ (৩৫), আব্দুল হকের ছেলে মো: আজিদ খান (৩২), মাইন্ন ভূমিজের ছেলে উজ্জল ভূমিজ (২৫), ইসকান্দার আলীর ছেলে মো: জাহেদ (৩৩), মনির মিয়ার ছেলে মোঃ দুলাল (৩৮) ও মৃত খোকন নায়েকের ছেলে সাগর নায়েক (৪২)।
এসএমপির মিডিয়া সেল থেকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে- আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
