ম্যানচেস্টার সিটিছবি: Facebook
Published on
:
1 min read
এই সময়: এল ক্যাশিকো! অথবা দ্য অয়েল ডার্বি। ম্যানচেস্টার সিটি বনাম প্যারিস সাঁ জামাঁকে এই রকম নামেই ডাকেন অনেক ফুটবল ভক্ত। কারণটা খুব পরিষ্কার।
মালিকদের বিপুল সম্পদ। দুই ক্লাবের মালিক পশ্চিম এশিয়ার দুই দেশের ধনকুবের। সিটির মালিক আমিরশাহির, পিএসজির মালিক দোহার। এই দুই দেশের প্রধান সম্পদই পেট্রোলিয়াম। তাই, অয়েল ডার্বি বলা হয় এই ম্যাচকে। আর অর্থের প্রাচুর্যের জন্যই এল ক্যাশিকো।
সাম্প্রতিক ফলাফলে পিএসজি টেক্কা দিয়ে রেখেছে সিটির উপরে। গত দু’বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী তারা। সিটির একটি, পেপ গুয়ার্দিওলার আমলে। কিন্তু ম্যানচেস্টারে আজ টেক্কা দেবে কোন টিম, তা নিয়েই চর্চা। সপ্তাহের শেষে লিভারপুলের বিরুদ্ধে ৬৪ মিনিট পর্যন্ত আটকে ছিল সিটি। তার পরে অবশ্য ১০ জনের লিভারপুলকে তিন গোল দিয়েছে তারা। প্রিমিয়ার লিগেও শীর্ষে সিটি। তাদের চাপ বলতে আর্থিক অনিয়মের জন্য বিতর্কের মধ্যে থাকা।
পিএসজি মরশুম শুরু করেছে সাদামাঠা ভাবে। ছ’ম্যাচ পরে লিগ ওয়ানে তারা ছ’নম্বরে। তবে পিএসজির জন্য ভালো খবর, উসমান দেম্বেলে ও নুনো মেন্দেস— দুই তারকাই ফিরছেন সিটির বিরুদ্ধে। তাঁদের ছাড়াই লিগ ওয়ানে লে মানকে হারিয়েছিল তারা।
অন্য ম্যাচে নিজের পুরোনো টিমের মুখোমুখি হচ্ছেন জোসে মৌরিনিও। রোমার বিরুদ্ধে রোমে খেলবে মৌরিনিওর রিয়াল মাদ্রিদ। রোমা কোচ জিয়ান পিয়েরো গাসপেরিনি মেনে নিয়েছেন, মৌরিনিও অনেক উন্নত করেছেন রোমাকে। রোমার ডাচ স্ট্রাইকার ডোনেইল মালেন ছ’গোল করে সিরি এ–র টপ স্কোরার। পাওলো দিবালার সঙ্গে জুটি বেঁধে তিনি কি চাপে ফেলতে পারবেন রিয়ালকে? অস্ট্রিয়ার লিনজ়ার (এলএএসকে) তুলনায় দুর্বল প্রতিপক্ষ লিভারপুলের। সিটির কাছে তিন গোলে হারের প্রভাব এই ম্যাচে পড়বে না, মনে করছেন অনেকে।