মৌলভীবাজারে 'আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬' উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও দুর্যোগ বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল "ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি"।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে এই র্যালি ও মহড়ার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।
এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
