চমক দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এএফসি চ্যালেঞ্জ লিগে ভারতের এফসি গোয়া ও তাজিকিস্তানের ক্লাব রেজারের বিপক্ষে দুই গোল করে আশা জাগিয়েছিলেন ফর্টিজের ফরোয়ার্ড রাফায়েল টুডু। ঘরোয়া ও আন্তর্জাতিক পর্যায়ে তার এই দারুণ ধারাবাহিকতা সত্ত্বেও জায়গা হয়নি সাফের ক্যাম্পে।
কারণ ১৮ অক্টোবর সাফের ২৮ সদস্যের স্কোয়াড জমা দেওয়ার যে শেষ সময়সীমা ছিল, বাংলাদেশ দলের আমেরিকান হেড কোচ থমাস ডুলি ঠিক দিনেই তা বাফুফেতে জমা দেন। টুডুর সাম্প্রতিক পারফরম্যান্সের আগেই ডেডলাইন পেরিয়ে যাওয়ায় তাকে বিবেচনা করার সুযোগ পাননি কোচ।
তবে ২৮ জনের এই মূল স্কোয়াডের বাইরে অনুশীলনের জন্য দুই গোলরক্ষক ইসহাক ও আসিফকে ক্যাম্পে ডেকেছেন ডুলি। মূল স্কোয়াডে থাকা হামজা, শমিত, জায়ান, ফাহমিদুল ও ফারহান আলীরা অবশ্য কয়েক দিন পর দলে যোগ দেবেন।
সাফের জন্য ঘোষিত ২৮ জনের দলে নতুন মুখ দুই প্রবাসী মাহি খান ও রোনান সুলিভান। আসিয়ান কাপে চূড়ান্ত স্কোয়াডে ইনজুরির জন্য ছিলেন না তপু। তিনি আবার দলে আবার দলে ফিরেছেন।
আগামীকাল দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনালে জাতীয় দলের ফুটবলারদের রিপোর্টিং। এদিকে আমিরুল ইসলাম বাবুর কাছেই খেলোয়াড়দের রিপোর্ট করতে বলা হয়েছে। আসিয়ান কাপে শৃঙ্খলা নিয়ে অনেক সমালোচনা হলেও বাফুফে সভাপতি আমিরুল ইসলাম বাবুর ওপরই আস্থা রাখছেন। ক্যাম্প শুরু হওয়ার আগে জাতীয় দল কমিটির সভা না হওয়ায় অনেকেই নাখোশ রয়েছেন।
সাফের জন্য ঘোষিত ২৮ জনের দলে নতুন মুখ দুই প্রবাসী মাহি খান ও রোনান সুলিভান। আসিয়ান কাপে চূড়ান্ত স্কোয়াডে ইনজুরির জন্য ছিলেন না তপু। তিনি আবার দলে আবার দলে ফিরেছেন। সহকারী কোচ হিসেবে হাসান আল মামুন এই ক্যাম্পে থাকবেন কি না এই নিয়ে ধোঁয়াশা রয়েছে।
সাফে বাংলাদেশের স্কোয়াড : মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, রহমত মিয়া, জিদান ইফসুফ, ইসা ফয়সাল, তারিক কাজী, জায়ান আহমেদ, সোহেল রানা, মোঃ সোহেল রানা, হৃদয়, হামজা দেওয়ান চৌধুরী, শমিত সোম, কাজেম শাহ, জামাল ভূঁইয়া, ফারহান আলী ওয়াহিদ, শেখ মোরসালিন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, মোঃ ইব্রাহিম, সুকি ইতোফুসা, মিনহাজুল করিম স্বাধীন, রোনান সুলিভান।
শুধু অনুশীলনের জন্য: মোঃ আসিফ ও ইসহাক আকন্দ।
