বিএনপির অনলাইন অ্যাক্টিভিস্ট পরিচয় দেওয়া কিছু ব্যক্তিকে নিয়ে ফেসবুক স্ট্যাটাসে মন্তব্য করেছেন মডেল ও অভিনেত্রী মেঘনা আলম। তিনি দাবি করেছেন, এমন কিছু ব্যক্তির চেয়ে তিনি নিজে ১০০ গুণ বেশি বিএনপি।
সোমবার (১২ অক্টোবর) নিজের ফেসবুক স্ট্যাটাসে মেঘনা আলম লেখেন, ‘আগেই বলেছিলাম, বিএনপি অনলাইন অ্যাক্টিভিস্ট পরিচয় দেওয়া কিছু গুপ্তদের থেকে মেঘনা আলম ১০০ গুণ বেশি বিএনপি। রাজনীতি বুঝতে হবে!’
পোস্টের শেষে তিনি আরও লেখেন, ‘আসল অনলাইন অ্যাক্টিভিস্টরা সবাই পাশে ছিল।’
তবে তিনি কাদের ‘গুপ্ত’ বলে উল্লেখ করেছেন, কিংবা ঠিক কোন প্রেক্ষাপটে এমন মন্তব্য করেছেন, তা স্ট্যাটাসে বিস্তারিত ব্যাখ্যা করেননি।
এদিকে সোমবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা আলম।
বিআলো/শিলি