হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন। এখন রয়েছেন রিহ্যাবের মধ্যে। এরই মধ্যে মাঠের বাইরে নতুন ভূমিকায় জেমাইমা রডরিগেজ। সুইৎজারল্যান্ডের পর্যটন দূত হলেন বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার। যার পোশাকি নাম ‘ফ্রেন্ডশিপ অ্যাম্বাসেডর’। বেঙ্গালুরুতে সুইৎজারল্যান্ড ট্যুরিজমের পক্ষ থেকে এ কথা ঘোষণা করা হয়েছে।
সুইৎজারল্যান্ড ট্যুরিজমের সিইও মার্টিন নাইডেগার। তিনিই বৃহস্পতিবারের অনুষ্ঠানে ‘ফ্রেন্ডশিপ অ্যাম্বাসেডর’ হিসাবে জেমাইমার নাম ঘোষণা করেন। হানিমুন থেকে শুরু করে ছুটি কাটানোর অন্যতম সেরা ডেস্টিনেশন সুইৎজারল্যান্ড। এবার আল্পস পর্বতমালার দেশকে নিয়ে বিশেষ প্রচার করবেন ভারতীয় ক্রিকেটার। এমন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত জেমাইমা স্বয়ং। তিনি বলেন, “ভারতের প্রতিনিধিত্ব করা আমার কাছে বরাবরই বিশেষ ব্যাপার। যেখানেই যাই না কেন, বাড়ির স্মৃতি নিয়ে যাই। নতুন এই দায়িত্ব পেয়ে রোমাঞ্চিত। সুইৎজারল্যান্ডকে নতুন করে জানার, আবিষ্কার করার সুযোগ রয়েছে। বিভিন্ন জায়গা ঘুরে দেশে ফিরে সকলের সঙ্গে সেই সব মুহূর্ত ভাগ করে নিতে উন্মুখ হয়ে আছি।”
Jemimah Rodrigues is on a mission The Indian batter is rebuilding, recovering and pushing harder every day. The road back is never easy, but the fight to return stronger has already begun.
![]()
Jemimah Rodrigues Instagram #JemimahRodrigues #TeamIndia #WomensCricket https://t.co/zVUGw6USdw
— India Today Sports (@ITGDsports) October 15, 2026
অন্যদিকে নাইডেগার বলেন, “বহু বছর ধরে দুই দেশের মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে। প্রত্যেক প্রজন্মের সঙ্গে সেই সম্পর্ক বিকশিত। তারই অংশ জেমাইমা। মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপনের ক্ষমতা তাঁকে এই ভূমিকার জনু উপযুক্ত করেছে। জেমাইমাকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত।” উপস্থিত ছিলেন সুইৎজারল্যান্ড ট্যুরিজমের ভারতের ডিরেক্টর ক্রিশ্চিয়ান শচ।
উল্লেখ্য, ৩ আগস্ট ‘দ্য হান্ড্রেডে’ সাউদার্ন ব্রেভের হয়ে খেলার সময় ডান হ্যামস্ট্রিংয়ে গুরুতর চোট পেয়েছিলেন জেমাইমা। এরপর প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছিলেন। টুর্নামেন্টের শেষ ৬ ইনিংসে তিনি করেছিলেন ১৪৩ রান। স্ট্রাইক রেট ১৩১.১৯। এর মধ্যে টানা দু’বার ম্যাচের সেরার পুরস্কারও পান। তখন থেকে মাঠের বাইরে রয়েছেন তিনি। এর ফলে এশিয়া কাপ এবং এশিয়ান গেমসে খেলতে পারেননি। জিম্বাবোয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজেও খেলতে পারবেন না।


Jemimah Rodrigues Instagram #JemimahRodrigues #TeamIndia #WomensCricket https://t.co/zVUGw6USdw