উখিয়ায় ১৫০ দুস্থ নারীকে শাড়ি দিল উপজেলা প্রশাসন
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
- আপডেট সময় : ১০:১১:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
কক্সবাজারের উখিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৫০ জন দুস্থ ও অসহায় সনাতন ধর্মাবলম্বী নারীর মধ্যে শাড়ি বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (১৯ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এসব শাড়ি বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী এবং বীর মুক্তিযোদ্ধা মধুসূদন দাশ।
আলোচনা সভা শেষে উপজেলার পাঁচটি ইউনিয়ন থেকে আসা ১৫০ নারীর হাতে শাড়ি তুলে দেন সংসদ সদস্য শাহজাহান চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। দুর্গাপূজার আনন্দ সুবিধাবঞ্চিত নারীদের সঙ্গে ভাগাভাগি করে নিতেই এ উদ্যোগ নেওয়া হয়।
