বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বাণিজ্যিক আয়ে যুক্ত হলো নতুন এক খাত। এত দিন বিভিন্ন ক্যাটাগরিতে স্পন্সর পেলেও পরিবহন সহযোগী হিসেবে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি ছিল না বোর্ডের। এবার সেই অপেক্ষা ফুরোলো। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে দুই দলের যাতায়াতের বাসে ব্র্যান্ডিংয়ের বিনিময়ে ২৫ লাখ টাকা পাচ্ছে বিসিবি।
নতুন এই চুক্তিতে বোর্ডের পাশে দাঁড়িয়েছে ওয়েবভিত্তিক পরিবহন প্রতিষ্ঠান গাড়িবুক। বৃহস্পতিবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে চুক্তির বিষয়টি জানায় দুই পক্ষ।
বিজ্ঞাপন
চুক্তিটি আপাতত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজ ঘিরে। ঢাকা ও সিলেটের দুই ভেন্যুতেই বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দলের টিম বাসে দেখা যাবে গাড়িবুকের লোগো। সেই বাসেই মাঠে যাতায়াত করবেন লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্তদের পাশাপাশি শামার জোসেফ ও রস্টন চেইসরা।
ক্রিকেটের মাঠের বাইরের এই বাণিজ্যিক উদ্যোগকে ভবিষ্যতের জন্যও গুরুত্বপূর্ণ মনে করছে বিসিবি। কারণ, দেশের ক্রিকেটে স্পন্সরশিপের এই নতুন ক্যাটেগরিতে এটিই বোর্ডের প্রথম চুক্তি। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পরও পরিবহন খাতে স্পন্সরশিপের সম্পর্ক দীর্ঘমেয়াদে এগিয়ে নেওয়ার আশা করছে দুই পক্ষ।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে বিসিবির মার্কেটিং ও কমার্শিয়াল বিভাগের চেয়ারম্যান মাসুদুজ্জামান জানান, সাম্প্রতিক সময়ে স্পন্সর সংগ্রহে নানা চ্যালেঞ্জের মুখে পড়লেও পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বোর্ড। নতুন এই চুক্তিকে সেই অগ্রযাত্রারই অংশ হিসেবে দেখছেন তারা।
এসকেডি/এমএমআর
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
