আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠেছিল ম্যাচ। দুই দলই গোলের জন্য মরিয়া চেষ্টা চালিয়েছে। তবে শেষ পর্যন্ত দাপট দেখিয়ে জয় তুলে নিয়েছে বার্সেলোনা। রিয়াল বেতিসকে ৫-২ গোলে হারিয়ে নিজেদের শক্তির জানান দিয়েছে হান্সি ফ্লিকের দল।
লা লিগায় দাপুটে পারফরম্যান্স দেখিয়েছে বার্সেলোনা। শনিবার (১৭ অক্টোবর) সেভিয়ার লা কার্তুহা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে কাতালান ক্লাবটি। দারুণ সমন্বয় ও কার্যকর ফিনিশিংয়ে একের পর এক গোল আদায় করে নেয় তারা।
ম্যাচের ১০ মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। জুলস কৌন্ডের পাস থেকে দুর্দান্ত শটে গোল করেন লামিনে ইয়ামাল। তবে ২৬ মিনিটে সমতায় ফেরে রিয়াল বেতিস। পাবলো ফোরনালসের পাস থেকে হেডে গোল করেন ভালেন্তিন গোমেস। প্রথমার্ধের শেষ দিকে আবারও এগিয়ে যায় বার্সেলোনা। ৪১ মিনিটে ফেরমিন লোপেসের সহায়তায় গোল করেন রদ্রি। বিরতিতে যাওয়ার আগে এগিয়ে থেকেই মাঠ ছাড়ে ফ্লিকের শিষ্যরা।
দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বার্সেলোনা। ৫১ মিনিটে ইয়ামালের বাড়ানো বল থেকে ব্যবধান বাড়ান গাব্রিয়েল জেসুস। দুই মিনিট পরই পাল্টা আঘাত হানে বেতিস। জিওভানি লো সেলসোর পাস থেকে গোল করেন আবদে ইজ্জালজৌলি। এতে ম্যাচে ফেরার আশা জাগে স্বাগতিকদের।
তবে সেই আশা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ফাকুন্দো বেরনাল লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় বেতিস। এই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ আরও শক্ত করে বার্সেলোনা।
৬২ মিনিটে পউ কিউবারসির পাস থেকে গোল করেন এরিক গার্সিয়া। এরপর ৮১ মিনিটে বদলি হিসেবে মাঠে নামা দানি ওলমো দলের পঞ্চম গোলটি করেন। এ গোলেও অবদান ছিল কিউবারসির। শেষ পর্যন্ত ৫-২ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
এমএমটি
-20261018041857.jpg&w=1440&q=75)