The Sangbad · সাধারণ
স্পেনে রাজকীয় আবহে মেসি-রোকুজ্জো
২৩/১০/২০২৬

মাঠের ফুটবলে প্রতিপক্ষের রক্ষণভাগ চুরমার করার পর এবার ফ্যাশন দুনিয়ায় আলোড়ন তুললেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি ও তার সহধর্মিণী আন্তোনেলা রোকুজ্জো।স্পেনের ঐতিহাসিক ওভিয়েদো শহরে আয়োজিত সম্মানজনক ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস’ পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে প্রথম দিনেই নিজেদের উপস্থিতি দিয়ে ভক্ত ও ফ্যাশন প্রেমীদের মন জয় করে নিয়েছেন এই তারকা দম্পতি।অনুষ্ঠানের প্রথম দিনেই মেসি ও রোকুজ্জো দুজনেই বেছে নিয়েছিলেন এক লৌকিক অথচ অভিজাত অল-ব্ল্যাক লুক। ফুটবল জাদুকর মেসি পরেন একটি কালো পিনস্ট্রাইপ স্যুট, যার ওপর সূক্ষ্ম স্ট্রাইপের নকশা স্যুটের চিরাচরিত ক্লাসিক আমেজ বজায় রেখে এক আলাদা মাত্রা যোগ করেছে। এর সঙ্গে মানানসই কালো শার্ট এবং পরিচ্ছন্ন কালো ফরমাল জুতা পরে এক নিখুঁত মনোক্রোম লুকে ধরা দেন তিনি। পোশাকে রঙের আধিক্য না থাকলেও কাটিং ও পরিপাটি সজ্জার কারণে মেসির উপস্থিতি ছিল একাধারে মার্জিত এবং আধুনিক ফরমাল স্টাইলের দারুণ অনুকরণীয় রূপ।অন্যদিকে স্বামীর সঙ্গে রঙের সামঞ্জস্য রেখে আন্তোনেলা রোকুজ্জোও হাজির হন চমৎকার এক আধুনিক ফ্যাশনেবল সজ্জায়। তিনি পরিধান করেন শরীরের সাথে মানানসই কালো ফিটেড টপ এবং ঢিলেঢালা হাই-ওয়েস্ট ট্রাউজার। তার এই পোশাকের প্রধান আকর্ষণ ছিল কোমর বন্ধনীতে থাকা একটি সোনালি বাকলের বেল্ট, যা অল-ব্ল্যাক পোশাকের মাঝে উজ্জ্বল বৈপরীত্য তৈরি করে নজর কাড়ে। হাতে থাকা সোনালি মেটালের স্পর্শযুক্ত কালো হ্যান্ডব্যাগ ও সংযত গয়নার পরিমিত ব্যবহারে রোকুজ্জোর সাজে ফুটে ওঠে এক পরম আভিজাত্য।
একই রঙের প্যালেট ব্যবহার করলেও মেসি ও রোকুজ্জোর ফ্যাশন ভাবনায় ছিল নিজস্বতার স্পষ্ট ছাপ। একদিকে মেসির পিনস্ট্রাইপ স্যুটে ফুটে ওঠে চিরাচরিত ফরমাল ধারার গাম্ভীর্য, অন্যদিকে আন্তোনেলার পোশাকে ছিল আধুনিক কাট ও সোনালি অনুষঙ্গের সুষম সামঞ্জস্য।হুবহু একই পোশাক না পরে রঙের মিল রেখে কীভাবে নিজস্ব স্টাইল বজায় রেখে আভিজাত্য বজায় রাখা যায়, প্রিন্সেস অব আস্তুরিয়াস অনুষ্ঠানে যোগ দিয়ে মেসি-রোকুজ্জো দম্পতি সেটিই আবার প্রমাণ করলেন।
মূল প্রতিবেদনে যান ↗