হাটহাজারীতে শু়ভ প্রবারনা পূর্ণিমা উপলক্ষে সরকারি অনুদান বিতরণ

হাটহাজারীতে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম পবিত্র ধর্মীয় উৎসব শুভ প্রবারনা পূর্ণিমা উপলক্ষে সরকারি অনুদান বিতরণ করা হয়েছে।
মির্জাপু্র গৌতমাশ্রম বিহারের ধর্মানন্দ মিলনায়তনে এ উপলক্ষে বুধবার বিকালে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ শাসনানন্দ মহাথেরো। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান । বিশেষ অতিথি ছিলেন মির্জাপুর ইউ পি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ জাকির হোসেন। হাটহাজারী বৌদ্ধ কল্যান পরিষদের সাধারণ সম্পাদক লায়ন অনুপম বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক কেশব কুমার বড়ুয়া।
প্রধান অতিথির বক্তব্যে এসিল্যান্ড বলেন, সরকার সকল ধর্মের সম অধিকারে বিশ্বাস করে। তাই প্রত্যেক ধর্মের অধিকার রক্ষায় সরকার কাজ করছে। তিনি বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাথে প্রবরনা পূর্ণিমার শুভেচ্ছা জ্ঞাপন করেন। পরে তিনি সরকার প্রদত্ত প্রবারনার অনুদানের অর্থ প্রত্যেক বিহারের প্রতিনিধিদের হাতে তুলে দেন।
এই বিভাগের আরো খবর





