নিজস্ব প্রতিবেদক
ঢাকা
রাজধানীর রামপুরা ব্রিজের নিচ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাঁর নাম–পরিচয় এখনো জানা যায়নি।
আজ মঙ্গলবার সকালে মরদেহ উদ্ধার করা হয় বলে জানান রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন।
ওসি জাহাঙ্গীর হোসেন প্রথম আলোকে বলেন, স্থানীয় বাসিন্দারা সকালে ব্রিজের নিচে মরদেহটি ভাসতে দেখে। জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বর থেকে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, নিহত ব্যক্তির নাম–পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। প্রযুক্তির সহায়তা নিয়ে তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে।
