গাজীপুরের শ্রীপুর উপজেলার ৫নং কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান সিরাজীর উদ্যোগে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বাদ মাগরিব উপজেলার ধামলই ফকির বাজার সংলগ্ন এলাকায় এ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কংশেরকুল দরবার শরীফের পীরে কামেল হযরত মাওলানা আসাদুজ্জামান সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা আলিয়া মাদরাসার সাবেক প্রিন্সিপাল হযরত মাওলানা আবুল কাশেম নূরী। সভায় সভাপতিত্ব করেন জামিয়া আহমাদিয়া আরাবিয়া, মাওনার মুহতামিম মুফতি হুসাইন আহমাদ শিব্বির।
অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা মুফতি মাসুম বিল্লাহ। সভার আহ্বায়ক ছিলেন গাজীপুর জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (অ্যাডিশনাল পিপি) ও কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান সিরাজী।
সভায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে এলাকার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হয়। এ সময় স্থানীয় উন্নয়ন, জনস্বার্থ ও এলাকার সার্বিক কল্যাণ নিয়ে আলোচনা হয়। পরে দেশ, জাতি ও এলাকার শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শুভেচ্ছান্তে ছিলেন আশরাফুল ইসলাম, রুবেল খান, সালমান খান, ফাহাদ খান, রফিকুল শেখ, সুলতান শেখ, শাখওয়াত হোসেন, আমির হামজা ও রাসেল মিয়া।
