রায়পুরে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন স্প্রে ও পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে জামায়াত। রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়া। কর্মসূচির অংশ হিসেবে হাসপাতাল আঙিনায় মশক নিধন স্প্রে করার পাশাপাশি ডেঙ্গুর বিস্তার রোধে মশার প্রজননস্থল ধ্বংস ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। এ সময় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাঈমা নুসরাত জাবীন, আরএমও ডা. মামুনুর রশীদ পলাশ, পৌর আমির হাফেজ ফজলুল করিম, সেক্রেটারি আশরাফুল ইসলাম রাকিব ও পৌর যুব বিভাগের সভাপতি সাইফ রাকিব উপস্থিত ছিলেন।