উপসাগরে নৌমাইনে আঘাতের পর দ্বিতীয় একটি তেলবাহী সুপারট্যাংকারে আগুন ধরে গেছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। শনিবার সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বাহিনীটি। ট্যাংকারটিতে ২০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল ছিল বলে দাবি করা হয়েছে।
বিজ্ঞাপন
আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, নৌমাইনে আঘাতের পর সুপারট্যাংকারটিতে ব্যাপক বিস্ফোরণ ঘটে এবং এর ইঞ্জিনকক্ষে আগুন ধরে যায়। এতে জাহাজটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে।
বিবৃতিতে আরো বলা হয়, সুপারট্যাংকারটি নৌযান চলাচলের জন্য নিষিদ্ধ একটি পথ দিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় জাহাজটির সব নেভিগেশন ও রাডার ব্যবস্থা বন্ধ রাখা হয়েছিল বলে দাবি করেছে আইআরজিসি।
সাম্প্রতিক কয়েক ঘণ্টার মধ্যে নৌমাইনে আঘাতের শিকার দ্বিতীয় সুপারট্যাংকার এটি বলে জানিয়েছে তেহরান। এর আগে শুক্রবার হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করা দুটি তেলবাহী ট্যাংকারে হামলার খবর পাওয়া যায়।
সূত্র: আল জাজিরা
এআরবি
