হবিগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার
হবিগঞ্জ প্রতিনিধি
- আপডেট সময় : ১০:০৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে হবিগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন পুলিশ সুপার মো. তারেক মাহমুদ।
রোববার (১৮ অক্টোবর) তিনি এসব পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতাদের সঙ্গে নিরাপত্তাবিষয়ক খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস. এম. মনসুর মুসা, জেলা বিশেষ শাখার ডিআইও-১, হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা, টিআই (অ্যাডমিন) এবং জেলা পূজা উদযাপন পরিষদের নেতারা।
