সরাসরি শারজাহ: বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে
ত্রিদেশীয় সিরিজ: বাংলাদেশ-জিম্বাবুয়ে-আফগানিস্তান
চ্যানেল আই অনলাইনপ্রকাশ: আপডেট:
শনিবার গড়িয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ে-আফগানিস্তানের ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। সব খবর দ্রুত পেতে চোখ রাখুন চ্যানেল আই অনলাইনে। লাইভ ব্লগে পাঠকদের জন্য একত্রে থাকছে সিরিজের তৃতীয় লড়াইয়ের সবকিছু। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়।
১৭.০৫
তিন পরিবর্তন নিয়ে নামছে বাংলাদেশ
আফগানিস্তান ম্যাচে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত ও রিশাদ হোসেন বাদ পড়েছেন। ফিরেছেন মেহেদী হাসান মিরাজ, পারভেজ হোসেন ইমন। অভিষেক হয়েছে রহস্য স্পিনার আলিস আল ইসলামের।
বাংলাদেশ একাদশ: তাওহীদ হৃদয় (অধিনায়ক), তানজিদ তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, আলিস আল ইসলাম
১৭.০২
টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
১৬.৫৭
টুর্নামেন্টের ফাইনালে উঠতে বাংলাদেশের সামনে এখন বেশ কঠিন সমীকরণ
১৬.৫৬
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এরপর দলের মধ্যে গুমোট পরিবেশ ভাঙতে খেলোয়াড়দের সাথে আলোচনায় বসেছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। তিনি দলকে আত্মবিশ্বাস জুগিয়েছেন, জানিয়েছেন ওপেনার তানজিদ তামিম।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
