Published on
:
2 min read
এশিয়ান গেমস শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছিল ভারত। চোটের জন্য এশিয়াডে অংশ নিতে পারেননি তারকা জ্যাভেলিন থ্রোয়ার নীরজ চোপড়া। ডায়মন্ড লিগে ভালো পারফর্ম করেও চোটের কারণে শেষ হয়ে গিয়েছে তাঁর গোটা মরশুম। তবে এখন অনেকটাই সুস্থ নীরজ। গোড়ালির চোট থেকে দ্রুত সেরে উঠছেন তিনি। পুরো ফিট হয়ে আগামী বছর দারুণ ছন্দে কামব্যাক করা এবং নিজের সেরাটা দেওয়াই এখন তাঁর প্রধান লক্ষ্য। কবে ফিরছেন ট্র্যাকে? এই নিয়ে বড় আপডেট জানালেন নীরজ নিজেই।
কী ভাবে চোট পেয়েছিলেন নীরজ?
অগস্ট মাসে অনুশীলনের সময়ে গোড়ালির লিগামেন্টে চোট পেয়েছিলেন নীরজ। সেই চোটের কারণে জাপানে ২০২৬ সালের এশিয়ান গেমস এবং ডায়মন্ড লিগ ফাইনালে নামতে পারেননি তিনি। চলতি মরশুমের সব প্রতিযোগিতা থেকেই সরে দাঁড়াতে বাধ্য হন। তবে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পক্সের আগে নিজেকে পুরোপুরি তৈরি করে নিতে চান দু’বারের অলিম্পিক পদকজয়ী।
তবে এখনই তাড়াহুড়ো করতে চাইছেন না নীরজ। পুরোপুরি সুস্থ হয়ে নিজের সেরা ফর্মে ফেরার লক্ষ্য তাঁর। ২০২৮-এর অলিম্পিক্সের আগে ২০২৭ সালের মরশুমকে তাই প্রস্তুতির গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন তিনি।
এশিয়ান গেমসে ভারতের তরুণদের সাফল্যে খুশি নীরজ
চোটের কারণে এশিয়ান গেমসে খেলতে না পারলেও পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে ভারতের পারফরম্যান্সে খুশি নীরজ। আইচি-নাগোয়ায় আয়োজিত এশিয়াডে রুপো জিতেছেন যশবীর সিং। ব্রোঞ্জ পেয়েছেন রোহিত যাদব। ফলে এই ইভেন্টে ভারতের পদক জয়ের ধারা বজায় থেকেছে। তরুণদের এই সাফল্যকে ভারতীয় অ্যাথলেটিক্সের জন্য ইতিবাচক বলেই মনে করছেন নীরজ।
তিনি বলেন, ‘আমার মনে হয়, শুধু যশবীর নয়, রোহিতও দারুণ পারফর্ম করেছে। আগের এশিয়াডে আমরা দু’টি পদক জিতেছিলাম—একটি করে সোনা ও রুপো। এ বার কিশোর এবং আমি কেউই প্রতিযোগিতায় অংশ নিইনি। তা সত্ত্বেও ভারত দু’টি পদক জিতেছে। নতুন ও তরুণ অ্যাথলিটদের উঠে আসা ভারতের জন্য খুবই ইতিবাচক দিক। এটা প্রমাণ করে, আমাদের দেশে প্রতিভার কোনও অভাব নেই।’
#WATCH | Mumbai: Indian javelin thrower and Olympic Champion Neeraj Chopra said, "There’s still some time for the Olympics; it is going to be held in 2028. As you might know, I sustained an injury, but I am now in the process of making a comeback... My focus now is on staging a strong, solid comeback next year and delivering the kind of performance I’ve been aiming for..." On the performance of the Indian Javelin throw team at Asian Games 2026, he said, "I think Yashvir and Rohit performed exceptionally well. At the last Asian Games, we secured two medals—a gold and a silver. This time around, even in the absence of Kishore (Kishore Jena) and me, we still managed to bring home two medals. The emergence of these new, young athletes is a very positive sign for India, showing that we have no shortage of talent. I wish them all the best for the future; I’d also advise them to take good care of themselves, stay injury-free, and simply enjoy their sport." (16.10)
— ANI (@ANI) October 16, 2026
FAQ
নীরজ চোপড়া কবে ট্র্যাকে ফিরবেন?
উত্তর: নীরজ চোপড়া জানিয়েছেন, পুরোপুরি সুস্থ হয়ে আগামী মরশুমে ফেরার লক্ষ্য রয়েছে তাঁর। তবে ট্র্যাকে ফেরার নির্দিষ্ট তারিখ এখনও জানানো হয়নি। ২০২৭ সালের মরশুমকে ২০২৮ সালের অলিম্পিক্সের প্রস্তুতির গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন তিনি।
কী ভাবে চোট পেয়েছিলেন নীরজ চোপড়া?
উত্তর: অগস্ট মাসে অনুশীলনের সময়ে গোড়ালির লিগামেন্টে চোট পেয়েছিলেন নীরজ। সেই চোটের কারণে ২০২৬ সালের এশিয়ান গেমস ও ডায়মন্ড লিগ ফাইনালে অংশ নিতে পারেননি তিনি।
নীরজ চোপড়া কি চলতি মরশুমে আর খেলবেন?
উত্তর: না। চোটের কারণে চলতি মরশুমের বাকি প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছেন নীরজ। আপাতত পুরোপুরি সুস্থ হয়ে নিজের সেরা ফর্মে ফেরাই তাঁর লক্ষ্য।
২০২৮ সালের অলিম্পিক্স নিয়ে নীরজ চোপড়ার পরিকল্পনা কী?
উত্তর: ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সের আগে নিজেকে পুরোপুরি তৈরি করে নিতে চান নীরজ। সেই লক্ষ্যে ২০২৭ সালের মরশুমকে গুরুত্বপূর্ণ প্রস্তুতির সময় হিসেবে দেখছেন দু’বারের অলিম্পিক পদকজয়ী।
এশিয়ান গেমসে ভারতের জ্যাভলিন থ্রোয়ারদের পারফরম্যান্স নিয়ে কী বলেছেন নীরজ?
উত্তর: এশিয়ান গেমসে যশবীর সিংয়ের রুপো ও রোহিত যাদবের ব্রোঞ্জ জয়ে খুশি নীরজ। তাঁর মতে, দুই তরুণের সাফল্য ভারতীয় অ্যাথলেটিক্সে নতুন প্রতিভার উত্থানের ইতিবাচক দিক তুলে ধরেছে।
এশিয়ান গেমস ২০২৬-এ ভারতের হয়ে জ্যাভলিন থ্রোয়ে কারা পদক জিতেছেন?
উত্তর: পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে রুপোর পদক জিতেছেন যশবীর সিং এবং ব্রোঞ্জ পেয়েছেন রোহিত যাদব। নীরজ চোপড়া ও কিশোর জেনা প্রতিযোগিতায় অংশ নেননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
