শেষে বিকেলে তিনি পুনরায় কক্সবাজার সার্কিট হাউজে ফিরবেন এবং রাত ৯টা ১৫ মিনিটের ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে। প্রতিমন্ত্রীর সফর ঘিরে কক্সবাজার জেলা প্রশাসন, মহেশখালী উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: জোনায়েদ আব্দুর রহিম সাকি এমপি- দুই দিনের সরকারি সফরে কক্সবাজারে আসছেন। সফরসূচি অনুযায়ী তিনি আজ মহেশখালীর মাতারবাড়ীতে নির্মাণাধীন বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করবেন।
পরিকল্পনা প্রতিমন্ত্রীর সফরসূচি সূত্রে জানা গেছে, গতকাল ১৩ অক্টোবর (মঙ্গলবার) সন্ধ্যায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে রাত ৮টা ৪০ মিনিটে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছেন এবং সার্কিট হাউজে অবস্থান করেন।
১৪ অক্টোবর (বুধবার) সকাল ৮টায় কক্সবাজার সার্কিট হাউজ থেকে স্পিডবোট যোগে তিনি মহেশখালীর মাতারবাড়ীর উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে তিনি ‘মাতারবাড়ী আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্রজেক্ট (২য় সংশোধন)’ শীর্ষক মেগা প্রকল্প এলাকা সরজমিনে পরিদর্শন করবেন।
পরিদর্শনকালে আইএমইডি, শিল্প ও শক্তি বিভাগ, ইনভেন্ট বাংলাদেশ এবং বিদ্যুৎ বিভাগসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত থাকবেন। পরিদর্শন শেষে সকাল ১১টায় প্রতিমন্ত্রী প্রকল্প সংশ্লিষ্ট অংশীজনদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হবেন।