কার্যক্রম আরও গতিশীল করতে পূর্বধলার শ্যামগঞ্জ ফাঁড়িতে নতুন গাড়ি হস্তান্তর করা হয়েছে। জানা গেছে, নতুন এ গাড়ি হস্তান্তর করে অগ্রণী ডিস্ট্রিবিউশন কোম্পানি। মঙ্গলবার আয়োজিত অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন এমপি রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসানের কাছে গাড়ির চাবি হস্তান্তর করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক মতিউর রহমান, পুলিশ সুপার তরিকুল ইসলাম, ওসি আব্দুল্লাহ আল মামুন, শ্যামগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ সেন্টু মিয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।