মোহাম্মদ মাসুদ, সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শারদীয় দূর্গাপুজা উপলক্ষে দশমীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
২১ অক্টোবর বুধবার সকাল ১০ টায় উপজেলার নোঁয়াগাও ইউনিয়নের বুড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রমোদ-প্রসন্ন স্মৃতি সংসদ আয়োজিত এ ক্যাম্পের উদ্বোধন করেন ইউ,পি চেয়ারম্যান মনসুর আহমেদ। বিকাল ৪ টা পর্যন্ত চলে চিকিৎসা সেবা।
বুড্ডা গ্রামের সন্তান চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশু ও নবজাতক বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ডাঃ জগদীশ চন্দ্র দাসের নেতৃত্বে অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পে চট্টগ্রামের বিজিসি হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ নিবেদিতা পাল, কুমিল্লা মেডিকেল কলেজের সহকারি অধ্যাপক ডাঃ অনল চন্দ্র দাস, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সের শিশু ও শিশু স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাঃ কনিকা রানী দাশ, হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কাজী শামসুল আরেফিন, চট্টগ্রামের এপোলো ইমপেরিয়াল হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ কাজী ইকরাম এলাহী চিকিৎসা সেবা দিয়েছেন।
পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় পরামর্শ ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। এ মেডিকেল ক্যাম্পে দেড় হাজার রোগীকে বিভিন্ন রোগের চিকিৎসা সেবা দেয়া হয়েছে।
প্রমোদ-প্রসন্ন স্মৃতি সংসদের সভাপতি অধ্যাপক ডাঃ জগদীশ দাশ বলেন, সমাজের প্রতি, মানুষের প্রতি আমাদের দায় আছে। এলাকার বাইরে সুদীর্ঘ অবস্থানের ফলে ইচ্ছা থাকা সত্বেও অনেক কিছু করতে পারিনা। সমাজের মানুষের জন্য কিছু করতে চাই।
উদ্বোধনকালে ইউ,পি চেয়ারম্যান মনসুর আহমেদ বলেন, আমাদের বুড্ডা গ্রামের কৃতী সন্তান ৬ জন চিকিৎসকের নিজ গ্রামে চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম উদ্বোধন করতে পেরে আমি আনন্দিত। প্রতিবছর এমন আয়োজন করার অনুরোধ রইলো।
এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুল হক রিপন ঠাকুর,এডভোকেট তপন কুমার দাস, সরাইল প্রেসক্লাব ও ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সদস্য শেখ সিরাজুল ইসলাম, সৌদি প্রবাসী ব্যবসায়ী সমাজসেবক শেখ রাকিব উদ্দিন, অবসরপ্রাপ্ত ব্যাংকার ভবতোষ চন্দ্র দাশ।
উপস্থিত ছিলেন নোঁয়াগাও ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সদস্য মোঃ অলি আহাদ মৃধা, কাজী বোরহান উদ্দিন, অবসরপ্রাপ্ত শিক্ষক হারুনুর রশিদ, রনজিত চন্দ্র দাশ, অজিত কুমার দাশ,বুড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুহেল রানা, শিক্ষক রুবেল চন্দ্র দাস,বিএনপি নেতা আবদুল আউয়াল,স্বাস্থ্য সহকারি প্রাণেশ দাস, শহীদ মিয়া, শেখ আবুল কাশেম, যুবদল নেতা লায়েছ আহমেদ, পল্লী চিকিৎসক সেম্ভু রাম দাস,সন্তোষ দাশ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
The post সরাইলে দূর্গাপুজায় ফ্রি মেডিকেল ক্যাম্প, দেড় হাজার রোগীর চিকিৎসা সেবা appeared first on The voice of Brahmanbaria || Local news means the world is.
